Previous
এদেশে ফলে হরেক রকমের ফল।  বেশি হয় কলা, কাঁঠাল, আর আনারস।  আম, জাম, পেয়ারা, পেঁপে, লিচু, তরমুজ, বাঙ্গিও প্রচুর ফলে।  আর হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা।
কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি সবুজ রঙের।  পাকার পরে এগুলোর রং হয় হলুদ বা সোনালি।
পাকা বাতাবি লেবুর ভেতরটা হালকা গোলাপী রঙের।  পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল।  তরমুজের ভেতরটাও খুব লাল।
জামরুলের রং সাদা।  পাকা কমলার খোসা ও কোষ উভয়ই কমলা রঙের হয়।  আমাদের ফলগুলো দেখতে সুন্দর।  খেতেও মজার।
Next